Print

SomoyKontho.com

কলমাকান্দায় বজ্রপাতে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ

প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৫ , ৭:২১ অপরাহ্ণ | আপডেট: মে ১৯, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

গত ২৭ এপ্রিল রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামি অ্যাকাডেমির সামনে বজ্রপাতে মাওলানা মো. দিদারুল হক নামের এক শিক্ষকের মৃত্যু। নিহত মো. দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে।

আজ সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা নির্বাহী কার্যালয়ে বজ্রপাতে নিহত মো. দিদারুল ইসলামের বাবা নুরুল ইসলামের নিকট এ চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাংবাদিক জহিরুল ইসলাম মামুন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com