ডেস্ক : সহপাঠী নিহতের ঘটনার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। তবে, ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনার বিচার না হলে আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলনরত নটর ডেম কলেজের শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেন।
এ সময় তারা মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে আবারও আন্দোলন শুরু করেন। এদিন বেলা সাড়ে ১১টা থেকে মতিঝিল শাপলা চত্বরে দ্বিতীয় দিনের মতো কয়েক’শ শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজউক ভবনের দিকে অগ্রসর হন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’, ‘নিরাপদ সড়ক চাই’সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসান (১৮) হাসান নিহত হন। জানা যায়, ওই ময়লাবাহী গাড়ির চালক ডিএসসিসির নিয়োগপ্রাপ্ত চালক ছিলেন না। তিনি ছিলেন পরিচ্ছন্নতাকর্মী।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com