জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় জামাতে অংশ নেন তিনি। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজে অংশ নেন।
প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।
মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। প্রবেশ ও বের হওয়ার জন্য ছিল আলাদা গেট। নারী মুসল্লিদের জন্য রাখা হয় পৃথক ব্লকে নামাজ আদায়ের ব্যবস্থা।
এদিকে, প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত হয় সকাল ৭টায়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com