কেন পরবর্তী নির্বাচিত সরকারের হাতে বিচারের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না— এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেছেন, এটা আমি ডিসাইড করিনি, আমাদেরকে এই কাজ দেয়া হয়েছে। যারা আমাকে এই দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছিলেন তারা মূলত তিনটি দায়িত্ব আমাদেরকে অর্পণ করেন। আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।
বুধবার (১১ জুন) স্থানীয় সময় বিকেলে লন্ডনের চ্যাথাম হাউজে আয়োজিত সংলাপে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বর্তমান সারাবিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যে কীভাবে দেশের অর্থনীতি সামাল দিচ্ছেন— এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটা মূলত আমাদের জন্য অনেক কঠিন একটা কাজ। সারা বিশ্ব এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমাদের ইকোনমির বর্তমান অবস্থা নেগেটিভ। প্রতিনিয়ত বিগত সরকারের গ্রহণ করা ঋণ এবং মেগা প্রোজেক্টের জন্য অনেক বিল পরিশোধ করতে হচ্ছে, এটা একটা বড় সমস্যা।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com