Print

SomoyKontho.com

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৫ , ১০:২০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী রেল স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে দর্শনার দিকের প্রধান লাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রেনটি জীবননগরের উথলী স্টেশনে ক্রসিং শেষ করে মেইন লাইনে উঠতে গেলে শেষের একটি বগি (বিশ্রামঘর) লাইনচ্যুত হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com