Print

SomoyKontho.com

আশুরায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৫ , ১২:১২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৫, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আয়োজিত তাজিয়া মিছিলে দেশীয় অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (৪ জুলাই) সিএমপি থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, আশুরার দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত তাজিয়া মিছিলে অতীতে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন করে অংশগ্রহণ করায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয় এবং কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কর্তৃপক্ষ তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে।

উল্লেখ্য, আদেশটি তাজিয়া মিছিল শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com