Print

SomoyKontho.com

এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ

প্রকাশিত হয়েছে: জুলাই ১০, ২০২৫ , ৩:১২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১০, ২০২৫, ৩:১২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারে পাশের হার ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে ফলাফল প্রকাশ করা হয়।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ চার হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাশ করেছেন। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি পাশ করেছে।

এ বছর জিপিএ- ৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এতে এগিয়ে মেয়েরা। ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com