Print

SomoyKontho.com

দলগুলো ঐকমত্য হলে ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’: উপদেষ্টা আসিফ

প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৫ , ৮:১৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১১, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে আগামী ৫ই আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে্য এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেয়া হয়েছিল, তারা তাদের মত করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারও কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী ৫ই আগস্ট যদি ঘোষণাপত্র দেয়া যায়, তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসা প্রয়োজন। আশা করি রাজনৈতিক ঐক্যমতের শেষে ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা সম্ভব হবে।

এর আগে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে ‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস—১১ জুলাই’ শীর্ষক স্মৃতিমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় ২০২৪ সালের ১১ জুলাইয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে ‘গণঅভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com