নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের অন্তত ৩০ টি দোকান।
শুক্রবার (১৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে শহরের চাষাড়া এলাকায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যেই আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাযস্থলে চলে এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com