রাকিবুল ইসলাম রাজন, বরগুনা প্রতিনিধি:
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট এর মূল ফটকের সামনে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে শত শত বই পুড়ে ছাই হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনাসহ স্বৈরাচারের সকল স্মৃতি চিহ্ন মুছে ফেলা হয়েছে। শিক্ষকরা আমাদেরকে বলেছিলো তারা আমাদের লাইব্রেরি থেকে তাদের সকল বই ফেলে দিয়েছে কিন্তু আজ আমরা দেখলাম সেই বইগুলো এখনো বিদ্যমান রয়েছে। তাই ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বই গুলো এনে পুড়িয়ে ফেলেছে।
তারা আরো বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলা এবং লাইব্রেরিতে পাঠ্যবইয়ের সংকটের মধ্যেও রাজনৈতিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে। এসব বই তাদের কোনো কাজে আসে না।
শিক্ষার্থী রাকিব বলেন, বাংলার ইতিহাস বেশ সমৃদ্ধ এবং প্রাচীন। এই অঞ্চলের সংস্কৃতি, সাহিত্য, এবং স্থাপত্যশৈলীও বেশ বৈচিত্র্যপূর্ণ। তার কোনও বই নেই শুধু ৭ মার্চ আর তার শেখ মুজিবের জীবন কাহিনি তাই বস্তা পচা বই আর পড়তে চাই না,আমরা শুধু মাত্র জায়গা খালী করেছি।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অনিল চন্দ্র কির্ত্তনীয়া বলেন, আমি স্টেশনে নাই তবে শুনতে পেয়েছি শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সংশ্লিষ্ট কিছু বই পুড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময় সকল বই সরিয়ে ফেলা হয়েছে বলে আমি জানতাম। লাইব্রেরিয়ান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় লাইব্রেরিতে কোন বই ছিলো কী না সেটা আমার জানা ছিল না।’
এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com