Print

SomoyKontho.com

ডাকসুতে ছাত্রদলের প্যানেল: ভিপি পদে লড়বেন আবিদুল, জিএস হামিম ও এজিএস পদে মায়েদ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২৫ , ১:০৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২০, ২০২৫, ১:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যালেন ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এতে ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দেয়া হয়। এছাড়াও এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদের নাম ঘোষণা করা হয়।

সাংবাদিকতা কোর্স

এসময় ছাত্রদল সভাপতি রাকিব জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বী ডাকসুর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন। তার সম্মানার্থে এ পদে কোনও প্রার্থী দেয়া হয়নি।

এছাড়া বাকী সবগুলো পদেই প্রার্থী ঘোষণা করেছে ছাত্রদল। জুলাই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে সংগঠনটি ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে বলেও জানিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com