ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটক মঞ্চে আনে নাট্যদল ঢাকা পদাতিক। নাটকটি রচনাও নির্দেশনায় ছিলেন নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার কাজটি করছেন দেশের প্রথিতযশা অভিনেতা, নির্দেশকনাদের চৌধুরী।
আগামী ২৬ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তার আগে ২৪ ও ২৫ আগস্ট চলবে নাটকটির মহড়া। এরই মধ্যে এই নাটক অসাধারন আবেদন সৃষ্টি করেছে মঞ্চের দর্শকদের মধ্যে। মঞ্চ পাড়ায় এই মুহূর্তে “ ট্রায়াল অব সূর্যসেন” নাটকটি আলোচনার কেন্দ্রবিন্দু।
গত বছর দিল্লিতে আন্তর্জাতিকভাবে সমাদৃত এই নাটকের দুটি প্রদর্শনী হয়। সেখানে বেশ প্রশংসা কুড়ায় এটি। নবনির্দেশনার অনুভূতি জানিয়ে নাদের চৌধুরী বলেন, “ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধীআন্দোলন নিয়ে ঐতিহাসিক একটি নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত মাসুম আজিজভাই। পরবর্তীতে এই নাটকের কিছু কিছু জায়গায় প্রয়োজন সাপেক্ষে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি আমি করেছি। ‘মাস্টারদা সূর্যসেন’ নাটকের প্রধান চরিত্রটি আমি রূপায়ণ করছি। ঐতিহাসিক এই নাটক আমাদের এখনকার জেনারেশনের দেখা উচিত।”
নাটকটিতে চরিত্রের সংখ্যা প্রায় ৪০। এসব চরিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকারায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন, বাঙালি উকিল প্রমুখ। আর চরিত্রগুলি রূপায়ণ করছেন – নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম, নানটুর বিউল মিলটন, সাবিহাজামান, শাহনাজ পারভিন জয়া, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিকুররহমান,আল আমিনস্বপন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাক্সুদসহ অনেকে। এই নাটকের আলোক প্রক্ষেপনে রয়েছেন জাকারিয়া কিরন এবং সঙ্গীত আয়োজনে রয়েছেন আবুল বাশার সোহেল। উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com