মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দক্ষিণ এশিয়ায় আরও যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করেছে ওয়াশিংটন।
রোববার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে একথা বলেন দফতরের প্রধান উপ-মুখপাত্র টমাস টমি পিগট।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতের শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। যুক্তরাষ্ট্র এ অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com