Print

SomoyKontho.com

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৫ , ৮:৫১ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, ভোর ৫টার পর একটি সিএনজি চালিত অটোরিকশাটি ইউটার্ন নিতে গেলে লরির সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি।

পরে সিএনজির এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় পাশের কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেইসাথে, চালকসহ অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় আশপাশের সড়কে যানজট দেখা দেয়। পরে সিএনজিটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com