Print

SomoyKontho.com

জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন নুর, মেডিকেল বোর্ড গঠন

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২৫ , ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩০, ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে এখনও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান।

শনিবার (৩০ আগস্ট) নুরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এদিকে, নুরুল হক নূরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। আজ মেডিকেল বোর্ড নুরের চিকিৎসার বিষয়ে আলোচনায় বসবে। তবে বোর্ডের চিকিৎসকদের নাম এখনো জানা যায়নি।

গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, গতকাল আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে মি‌লে ব‌হিরাগতরাও হামলা চালায়। তা‌দের খুঁজে বের কর‌বে হ‌বে। এই হামলার সাথে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জ‌ড়িত থাক‌তে পা‌রে মন্তব্য করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com