রাজনীতির মাঠে নানামুখী উত্তাপ বিরাজমান। জুলাই সনদের আইনি ভিত্তি বা সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে বাহাস চলছে। তাছাড়া, ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মতো ইস্যুও রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়েছেন, ঐকমত্য না হওয়া বিষয়গুলোর ভাগ্য পরবর্তী সংসদে নির্ধারণ করা হবে।
তিনি বলেন, যেকোনো কিছু করলে হলে আগে সংসদে যেতে হবে। সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না।
এদিকে, গণপরিষদ কিংবা নতুন সংবিধান নিয়েও বিএনপির অবস্থান পরিস্কার করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ীই সবকিছু হবে। প্রয়োজনে সংবিধানের ভুলত্রুটি সংশোধন হতে পারে।
বিএনপির মহাসচিব আরও বলেন, নতুন সংবিধান আমরা গ্রহণ করবো না। কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে রয়েছে। সংবিধানের ভুলত্রুটি সংশোধন করা যাবে। অনেকে নতুন সংবিধান লেখার দাবি তুলছেন। কিন্তু তারা এটি কেন করছে আমি বুঝি না।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com