Print

SomoyKontho.com

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২৫ , ৮:১০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে আয়েশা সিদ্দিকা (৪) ও জান্নাতুল সাওদা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা রহিমানপুর কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল সাওদা কৃষ্ণপুর গ্রামের জাহিদ হাসানের মেয়ে এবং নিহত আয়েশা সিদ্দিকা ঢোলারহাট ইউনিয়নের আহসানুল্লাহের মেয়ে। তারা সম্পর্কে মামাতো বোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে ওই দুই শিশু (সিদ্দিকা ও সাওদা) বাড়ির উঠোনে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুদের পায়ের স্যান্ডেল ভাসতে দেখা যায়। এরপর পরিবার শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com