কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে কচুগড়া বিওপির টহল দল উপজেলার গোবিন্দপুর কচুগড়া গ্রামের সুদীপ্ত আরেং (৩৫) কে আটক করে। তিনি ওই গ্রামের জাবি চিরিংয়ের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক সুদীপ্ত আরেং অজ্ঞাত আরও ছয়জন বাংলাদেশি নাগরিককে নিয়ে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কচুগড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৭৯/৭-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করে। তবে যাদের পারাপারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, তাদের কাউকে পাওয়া যায়নি।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক কর্নেল এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, উপজেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবি সুদীপ্ত আরেং নামে একজনকে আটক করে রাতে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com