Print

SomoyKontho.com

একাত্তরে ভুল করা ব্যক্তিরা তারেক রহমানকে সহ্য করতে পারছে না: ফারুক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২৫ , ৯:২৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা একাত্তরে ভুল করেছে তারা এখন তারেক রহমানকে সহ্য করতে পারছে না । নানা ধরনের আপত্তিকর মন্তব্য করছে। আর কিছু নতুন প্রজন্ম পিআর পদ্ধতিতে ভোট চায়। কিন্তু বাংলার মানুষ পিআর বুঝে না। তারা শুধু বুঝে সরাসরি ভোট; আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব।

বুধবার (৩ সেপ্টেম্বর) নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সেনবাগ থানা মোড়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী-শোভাযাত্রা  শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির দলীয় নেতাকর্মীদের সামনে অগ্নিপরীক্ষা জানিয়ে ফারুক বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন বানচাল করার জন্য হীনচেষ্টা চলছে। এ হীনচেষ্টা রুখে দিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোন ধরনের সিদ্ধান্ত আসলে তা বাস্তবায়নে প্রস্ততও থাকতে হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com