গণমাধ্যম নীতিমালার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন সংবাদকর্মীরা। সেইসাথে, লিখিতভাবে নির্বাচন কমিশনকে নীতিমালা সংশোধনের প্রস্তাবও দিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যম নীতিমালা পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি- আরএফইডি’র মতবিনিময়ে বিষয়টি তুলে ধরা হয়েছে।
সাংবাদিকরা বলেন, এই নীতিমালা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। এ সময়, নীতিমালা সংশোধনে কয়েকটি প্রস্তাবও তুলে ধরেন তারা।
অপরদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনসহ কেউই আস্থার সংকটের বাইরে না। এটা জাতীয় সংকট। এই সংকট কাটাতে কমিশন এবং গণমাধ্যম পরস্পরকে সহায়তা করতে হবে। এ সময়, সুষ্ঠু ভোট করতে গণমাধ্যম নীতিমালায় সাংবাদিকদের অবাধ বিচরণের জন্য যা যা করা দরকার ইসি তাই করবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com