Print

SomoyKontho.com

হত্যাকাণ্ডের শিকার ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২৫ , ১০:০৮ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক। বুধবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এদিন শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ৩১ বছর বয়সী কার্ক। সেসময় তাকে লক্ষ্য করে কাছাকাছি একটি ভবনের ছাদ থেকে ছোঁড়া হয় গুলি। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় কার্কের। গুলিবিদ্ধ হওয়ার কয়েক সেকেন্ড আগে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে।

হত্যার ঘটনায় শুরুতে এক সন্দেহভাজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com