Print

SomoyKontho.com

বগুড়া শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখার দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৫ , ৪:২৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রাণের বগুড়া শহর পরিস্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবীতে শনিবার শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এ কর্মসুচী পালন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব এর সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক এসএম আবু সাঈদ, দৈনিক মানবজমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সাংবাদিক নেতা প্রতিক ওমর, সংগঠনের উপদেষ্ঠা সদস্য, বিশিষ্ঠ সমাজসেবক শফিকুল ইসলাম শফিক, অধ্যাপক রফিকুল ইসলাম, সংগঠনের অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাজ্জাদুর রহমান সুজা, আজিজুল হক, রফিকুল ইসলাম, সাইদুর রহমান সাজু, আল আমিন মন্ডল, জাকির হোসেন, রিয়াজ মাহমুদ, সামিউল ইসলাম শামীম, ইউসুফ আলী শাকিল, মতিউর রহমান মতি, সাফায়েত সজল, জিয়াউর রহমান জেপু, ছানাউল হক খান জাহেদী ছানা, সোহেল রানা, হারুন অর রশিদ বিপ্লব, তোফাজ্জল হোসেন বাবলু, ইসমাইল হোসেন পাতা, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, আবু তৌহিদ হাসান প্রমুখ।

মানববন্ধন কর্মসুচীতে বক্তাগণ বলেন, প্রায় ১০০-২০০জন মানুষ শহরে ফুটপাত এবং মুল সড়কের কিছু অংশ দখল করে ব্যবসা করার কারণে প্রতিদিন এবং প্রতিনিয়ত শহরে যানজট সৃষ্টি হচ্ছে। আর চরম কষ্ঠ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। এ ছাড়া শহরের রাজাবাজার গেট, ফতেহ আলী মোড়, কাঠালতলা, ষ্টেশন রোড, ষ্টেডিয়েম এলাকাসহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা’র স্তপ হয়ে থাকে। বিশেষ করে রাজাবাজার গেট সংলগ্ন রেল ঘুমটি পাকা সড়কের উপরে দিন-রাত ময়লা আবর্জনা স্তপ করে রাখা হয় এবং যানবাহনও গ্যারেজ এর মত রাখা হয়। তাছাড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সপ্তবদী মার্কেটের সাথে মুল পাকা সড়কে পানি বেধে ও ময়লা আবর্জনা স্তপ করে রাখায় মশা ও দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া শহরের অন্যান্য স্থানেও এ ধরণের বহু সমস্যা রয়েছে। এতে করে যানজটের সমস্যা ছাড়াও বগুড়া শহরবাসী স্বাস্থ্য ঝুকিঁতে রয়েছে। তাই প্রাণের বগুড়া শহর পরিস্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরীভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবী করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com