Print

SomoyKontho.com

বাগেরহাটে চলছে হরতাল, বাস চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৯:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

চারটি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে এই জেলার সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে, সড়কে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল স্বাভাবিকভাবে চলাচল করছে।

সকাল থেকে জেলা সদরসহ বিভিন্ন স্থানে দোকানপাট খোলা থাকলেও সড়কে মানুষের উপস্থিতি কম। সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনা-বাগেরহাট মহাসড়কের কোথাও হরতাল সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়নি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com