Print

SomoyKontho.com

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৫ , ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। রবিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই এই ঘোষণা দেয় লিসবন।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি ঘোষণা করেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হলো পর্তুগিজ পররাষ্ট্র নীতির মৌলিক, অপরিবর্তনীয় নীতির বাস্তবায়ন।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে।

এসময় র‍্যাঞ্জেল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব বন্দির মুক্তি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান। তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি পরামর্শ প্রক্রিয়ার পর, যেখানে প্রেসিডেন্ট এবং সংসদে প্রতিনিধিত্বকারী সংখ্যাগরিষ্ঠ দলসমূহ সম্মত হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com