Print

SomoyKontho.com

তিন বছরের জন্য বিপিএলে যুক্ত হচ্ছে আইএমজি

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ১১:০৬ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিসিবির নির্বাচন কমিশনের দেয়া শিডিউল অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টায় কাউন্সিলর লিস্ট প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। তাই শিডিউল রি-অ্যাডজাস্ট করা হতে পারে। এ ছাড়াও আগামী তিন বছরের জন্য বিপিএলে যুক্ত হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু এসব কথা জানিয়েছেন।

বিসিবি পরিচালক জানান, রাত ৯টায় সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ মনোনয়ন ফর্ম পৌঁছেছে। এটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর জমা দেয়া হয়েছে। তবে জমাদানের সময় বাড়ানো না হলেও নির্বাচন কমিশনের কাছে কাউন্সিলরশিপ জমার সময় উল্লেখ করে পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com