পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি।
আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সাথে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী কিছু নয়। আর এটি আমাদের কোনো ক্ষতির হাত থেকেও তা ঠেকাবে না। বরং দেশের জন্য তা অপূরণীয় ক্ষতির কারণও হতে পারে। অপরপক্ষ আলোচনায় না বসলে নানা হুমকি দিচ্ছে। এসব হুমকি আমলে নিলে নিজেদের দুর্বলতাই প্রকাশ পাবে। আমেরিকা সবকিছুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, সবকিছুতেই মিথ্যা বলে, প্রতারণা করে, সামরিক আগ্রাসনের হুমকি দেয়। সুযোগ পেলে তারা আরও মানুষ হত্যা করবে এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে। এই ধরনের পরিস্থিতিতে, তাদের সাথে আলোচনা করা অসম্ভব।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com