আসলেই যদি মুকেশ আম্বানিদের মতো ধনকুবের পরিবারের সঙ্গে আপনার আত্মীয়তা না থাকে, তবে ভারতের কোটি টাকার বিলাসবহুল বিয়েতে নিমন্ত্রণ পাওয়া প্রায় অসম্ভব। বলিউড তারকা থেকে শুরু করে বিশ্বসেরা গায়িকা—সবাই হাজির থাকেন সেইসব বিয়ের আসরে। তবে এবার সেই স্বপ্নের অভিজ্ঞতা মিলবে সাধারণ দর্শকের জন্যও, যদিও বিয়ে হবে শুধু মঞ্চে, নেই কোনো আসল কনে বা বর।
আসছে ‘দুলহা দুলহান ড্রামা – এ গ্র্যান্ড মিউজিক্যাল ওয়েডিং এক্সপেরিয়েন্স’। ১০ ও ১১ অক্টোবর দুবাই ফেস্টিভ্যাল সিটি ইন্টারকন্টিনেন্টালে হবে এই দুই দিনের আয়োজন। একে বলা হচ্ছে নকল বিয়ের আসর, তবে জমকালো আয়োজন আর গ্ল্যামারে তা ছাড়িয়ে যাবে বাস্তব বিয়েকেও। খবর গালফ নিউজ’র।
এই আয়োজনের মূল আকর্ষণ বলিউড তারকা তামান্না ভাটিয়া ও জ্যাকুলিন ফার্নান্দেজ। সঙ্গে থাকছেন জনপ্রিয় গায়ক আদনান সামি। আরও থাকবেন গ্ল্যামার কুইন সোফি চৌধুরী, পপ তারকা রোমিও, পার্টি মুড জমাতে ডিজে গণেশ ও ডিজে শ্যাডো।
শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে যারা আলোচনার কেন্দ্রবিন্দু, সেই অররি এবং সাহসী ফ্যাশন আইকন ঊর্ফি জাভেদ থাকবেন এই ভুয়া বিয়ের অতিথি তালিকায়। তারা এরইমধ্যে ভক্তদের কৌতূহল বাড়িয়ে তুলেছেন রহস্যময় এই ‘শাদি’কে ঘিরে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com