Print

SomoyKontho.com

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২৫ , ১০:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৪, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

এশিয়া কাপের ব্যর্থতার পর একটি সাফল্যের প্রয়োজন ছিল বাংলাদেশের। আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে সে সাফল্য খুঁজে পেল। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল বাংলাদেশ।

শারজাতে পরপর দুইদিন দুই ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। শুক্রবারের লড়াইটা জমেছিল আরেকটু বেশি। ১৪৮ রানের লক্ষ্য বাংলাদেশ ৫ বল ও ২ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে৷ কিন্তু শেষটা ছিল চরম রোমাঞ্চকর।

১২ বলে ১৯ রানের জয়ের সমীকরণে সোহান ও শরিফুল ছিলেন প্রচন্ড চাপে। কিন্তু নুরের করা ১৯তম ওভারে ১৭ রান তুলে জয়ের কাজটা সহজ করে ফেলে বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com