Print

SomoyKontho.com

মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২৫ , ৬:৫৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মারা গেলেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ও প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য বার্নার্ড জুলিয়েন। শনিবার উত্তর ত্রিনিদাদের ভ্যালসেইন শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ খেলেন জুলিয়েন। টেস্টে ব্যাট হাতে করেন ৮৬৬ রান এবং বল হাতে নেন ৫০ উইকেট। অপরদিকে, ওয়ানডেতে ব্যাট হাতে করেন ৮৬ রান এবং বল হাতে ১৮ উইকেট নেন এই সাবেক অলরাউন্ডার।

১৯৭৫ সালে অনুষ্ঠিত প্রথম ক্রিকেট বিশ্বকাপের আসরটি জেতে ওয়েস্ট ইন্ডিজ। সেই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বার্নার্ড জুলিয়েন।

সেই আসরে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জুলিয়েন নিয়েছিলেন ২০ রানে ৪ উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ছিল তার অবদান, নেন ২৭ রানে ৪ উইকেট। অজিদের বিপক্ষে ফাইনালে এই অলরাউন্ডার খেলেছিলেন ৩৭ বলে ২৬ রানের কার্যকরী ইনিংস।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com