Print

SomoyKontho.com

কলমাকান্দায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২৫ , ৪:২১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় কলমাকান্দা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। এতে উপজেলার সরকারি দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, এনসিপির নেতা আবু কাওসার, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, শিক্ষক একেএম শাহজাহান কবীর, সাংবাদিক জহিরুল ইসলাম মামুন প্রমুখ।

বক্তারা উপজেলা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা ও স্থানীয় জনগণের সার্বিক সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে মূল গেইট ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com