Print

SomoyKontho.com

ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২৫ , ৯:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১১, ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ভেনিজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সমালোচনা করেছে হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং এক্স–এ পোস্ট করা মন্তব্যে এই সমালোচনা করেছেন।

স্টিভেন চিউং লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান এবং জীবন বাঁচানো অব্যাহত রাখবেন। তার মধ্যে একজন মানবতাবাদী হৃদয় রয়েছে এবং তার মতো আর কেউ নেই যে, ইচ্ছাশক্তির জোরে পাহাড় সরাতে পারবে। নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে।

ট্রাম্প একাধিকবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, “আমি আটটা যুদ্ধ থামিয়েছি। আমি নোবেল না পেলে কে পাবে?”

শুক্রবার শান্তির নোবেলের জন্য মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেন নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার অন্যতম সাহসী আন্দোলনের প্রতীক।’

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পরে ট্রাম্প এখনো কোনো মন্তব্য করেননি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com