Print

SomoyKontho.com

ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে হামাস

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৫ , ২:১২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২৫, ২:১২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দুই বছর পর গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে হামাস। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, কিছুক্ষণ আগে ৭ জন জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর আলজাজিরার।

মুক্তি পাওয়া জিম্মিদের প্রথমে ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত গাজা অঞ্চলে নিয়ে যাবে রেডক্রস। এরপর তাদেরকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রেইম সামরিক ঘাঁটিতে নেওয়া হবে। সেখানে তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন। সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হবে। এজন্য ইসরায়েল বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে৷

জিম্মিদের মধ্যে একজনের বাবা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পনের মিনিটের মধ্যেই তাদের ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের কাছে হস্তান্তর করবে এবং এরপর তারা ইসরায়েলে পৌঁছাবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com