ঢাকার মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম রাইজিংবিডি ডটকমকে জানান, মিরপুর-২ নম্বরের শিয়ালবাড়ির একটি পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরো ১টি ইউনিট যাচ্ছে। ওই ভবনের নিচতলায় রাসায়নিক কারখানার গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। যা নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com