Print

SomoyKontho.com

দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভেদ সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২৫ , ৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৫, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গণভোট ও পিআর ইস্যুতে আন্দোলনকারীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভেদ সৃষ্টি করবেন না। বিভিন্ন দাবি তুলে বিভ্রান্ত করবেন না।”

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বটতলী বজার এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমারা অতীতে সরকারে ছিলাম, সরকার কীভাবে চলে আমরা তা জানি। কীভাবে ভালো কাজ করতে হয় তাও জানি।”

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com