স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১৩৩/১০ (৩৯ ওভার), বাংলাদেশ ২০৭/১০ (৪৯.৪ ওভার)
ফলাফল: বাংলাদেশের ৭৪ রানের জয়।
৬ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় রিশাদ হোসেন। প্রথম বাংলাদেশি স্পিনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন রিশাদ। এর আগে মোস্তাফিজুর রহমান দুইবার ও রুবেল হোসেন একবার করে ওয়ানডেতে ৬ উইকেট পেয়েছেন।
তার দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পুঁজি খুব একটা বড় ছিল না। কিন্তু মিরপুরের ২২ গজ ছিল স্পিনারদের প্রাণ ভোমরা। উইকেটের পূর্ণ ব্যবহার করে নিখুঁত লাইন ও লেন্থ ধরে রেখে বোলিং করে একে একে ৬ উইকেট নেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফাইফারের পর বিরতি পেয়েছিলেন। ৩৯তম ওভারে বোলিংয়ে ফিরে আবার সাফল্য পান। ক্যারিবীয়ানদের শেষ ব্যাটসম্যান জেয়ডান সিলসকে মিরাজের হাতে তালুবন্দি করান রিশাদ। ৩৫ রানে তার শিকার ৬ উইকেট।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com