Print

SomoyKontho.com

বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২৫ , ৯:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৯, ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।

সাত সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফকে (ফ্লাইট সেফটি)। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com