অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে ৪৪ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। রবিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে গাজাজুড়ে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর বিবিসির।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ ) জানিয়েছে, রবিবার দক্ষিণ গাজার রাফাহ হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। এর জবাবে রাফাহ সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আইডিএফ দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘন করে হামাসের সশস্ত্র সদস্যরা একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও গুলিবর্ষণ করে দুই সৈন্যকে হত্যা করে। ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবেই অভিযান চালানো হয়।
এদিকে হামাসের সামরিক শাখা জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং রাফাহ এলাকায় সংঘর্ষ সম্পর্কে অবগত নয়।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, হামাসের প্রায় ৪০টি পৃথক সেল রয়েছে, যাদের অনেকেই এখনো নিরস্ত্র হয়নি। তিনি বলেন, “কিছু সেল হয়তো যুদ্ধবিরতি মেনে চলবে, কিন্তু অনেকেই তা করবে না।”
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com