Print

SomoyKontho.com

বলিউড অভিনেতা আসরানি মারা গেছেন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৫ , ৭:১২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বলিউড অভিনেতা আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৪ বছর বয়সে তিনি মারা যান।

গোবর্ধন আসরানি মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

১৯৬০-এর দশকে অভিনয়জীবন শুরুর পর অল্প সময়েই হিন্দি সিনেমার পরিচিত মুখে পরিণত হন তিনি। ‘শোলে’ ছবিতে তার অদ্ভুত জেলারের চরিত্রে অভিনয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

আসরানির অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘ধামাল’, ‘হালচাল’, ‘হেরা ফেরি’ এবং ‘খাট্টা মিঠা’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com