Print

SomoyKontho.com

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চার শতাধিক রোগী

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২৫ , ৬:৪৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৪, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন ও বরিশাল বিভাগে ৭৩ ও ময়মনসিংহ বিভাগে ৩৩ জন ও খুলনা বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩৮ জন পুরুষ ও ১২১ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৬৩ হাজার ৬৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com