Print

SomoyKontho.com

এনসিপিতে আছি, সরকার গঠন পর্যন্ত দলের সাথেই থাকবো

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২৫ , ৬:৪৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৪, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সাথেই আছি৷  সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথেই থাকবো। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

হঠাৎ কেন পদত্যাগের গুজব ছড়ালো এ বিষয়ে তিনি বলেন, এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে থাকে। সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল বর্তমান সরকারও একই সাথে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি, পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখানে কোথায় ব্যক্তয় হয়েছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।

এনসিপির এই নেতা আরও বলেন, একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। এ সময় বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান তিনি।

এর আগে, গতকাল রাতে এনসিপির এই নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করে এনসিপি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com