Print

SomoyKontho.com

মেক্সিকোতে দোকানে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২৩

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৫ , ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

উত্তর মেক্সিকোর হেরমোসিলো শহরে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সোনোরা রাজ্যের গভর্নর আলফনসো দুরাজো।

গভর্নরের বরাতে জানা গেছে, আগুন লেগেছে ওয়াল্ডো’স চেইনের একটি আউটলেটে। তিনি অনলাইনে ভিডিও বার্তায় বলেন, ‘এখন পর্যন্ত ২৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কিছু শিশুও রয়েছেন।’

স্থানীয় রেড ক্রসের সভাপতি কার্লোস ফ্রেনারের বরাতে স্থানীয় রেডিও স্টেশন আনিরাডিও সোনোরা জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন নারী, ৫ জন পুরুষ, ৪ জন ছেলে ও ২ জন মেয়ে রয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন।

সোনোরা পাবলিক সিকিউরিটি সেক্রেটারিয়েট জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com