Print

SomoyKontho.com

গোল পেয়েছেন মেসি, তবুও হার মায়ামির

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৫ , ১১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

লিওনেল মেসির শেষ সময়ের গোলেও রক্ষা হলো না ইন্টার মায়ামির। মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে ন্যাশভিল এফসির কাছে ২-১ গোলে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি।

রোববার (২ নভেম্বর) ঘরের মাঠে মায়ামিকে আতিথ্য দেয় ন্যাশভিল। ২০২৩ সালের মে মাসের পর মেসিদের বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয় এটি।

ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে ন্যাশভিলকে এগিয়ে দেন স্যাম সারিজ। বিরতির আগেই ব্যবধান আরও বারিয়ে নেন জশ বাউয়ের। ৪৫ মিনিটে হানি মুখতারের কর্নার কিকে আসা বলে পা ছুঁয়ে জালে জড়ান এ মার্কিন সেন্টার ব্যাক। ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে মায়ামি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল দলটি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে গোল করেন মেসি, যা শুধু ব্যবধানই কমিয়েছে।

এই জয়ে তিন ম্যাচের প্লে অফ সিরিজে সমতা ফেরাল ন্যাশভিল। আগামী শনিবার (৮ নভেম্বর) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। মায়ামির মাঠ ফোর্ট লডারডেলে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com