ইসরায়েলের কাছে আরও ৩ জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) রেড ক্রসের মাধ্যমে গাজা থেকে তিনটি কফিন গ্রহণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
তেল আবিব প্রশাসন জানায়, মরদেহগুলো শনাক্তকরণের জন্য ইসরায়েলে নেয়া হবে। এ নিয়ে মোট ১৭ জন ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। বিনিময়ে ২২৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল।
চুক্তি অনুযায়ী, এখনও উপত্যকাটিতে রয়ে গেছে আট ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ। ইসরায়েলের অভিযোগ, মৃত জিম্মিদের ফেরত দিতে খুবই ধীরগতি দেখাচ্ছে হামাস।
তবে সশস্ত্র সংগঠনটির দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে তারা।
সূত্র: আল জাজিরা, বিবিসি নিউজ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com