Print

SomoyKontho.com

ময়মনসিংহে ট্রেন আটকে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৪, ২০২৫ , ৮:১৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৪, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিএনপির ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের মনোনয়নবঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকেরা যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনে অবরোধ করে। এতে নেত্রকোনার মোহনগঞ্জ টু ঢাকার রেলযোগ বন্ধ হয়ে যায়।

তাৎক্ষণিক অবরোধের খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী ভোগান্তির বিষয়টি বিক্ষোভকারীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয়। ফলে সকাল সাড়ে ১০টার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে, বিক্ষোভকারীরা বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের পক্ষে স্লোগান দেয়। এ সময় তারা গৌরীপুর আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, অন্যান্য লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও কিছু সময়ের জন্য নেত্রকোনা মোহনগঞ্জ ও ঢাকার সঙ্গে রেলযোগ বন্ধ হয়ে যায়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com