Print

SomoyKontho.com

আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে: আবদুল্লাহ তাহের

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ে ডালের ঘনত্ব বেড়ে গেছে, টর্চার সেলও বন্ধ হয়ে গেছে। এছাড়া মদ-গাজার আড্ডা আর নেই বলেও জানান।

অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না। এসময় সংস্কার প্রস্তাবে ভেটো দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকেও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com