Print

SomoyKontho.com

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২৫ , ১২:৩৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। কলেজের সামনে ফাঁকা এলাকা থেকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

প্রাথমিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীরা জানান, মেডিকেলের কলেজের সামনের ফাঁকা জায়গায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে তাকা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com