Print

SomoyKontho.com

দেশের উত্তরাঞ্চলে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত, আতঙ্কিত মানুষজন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২৫ , ১:০৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। এটাকে মাঝারি মাত্রার ভূকম্পন বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে এত বড় ভূকম্পন অনুভূত হয়নি রংপুর অঞ্চলে। এ সময় আতঙ্কিত হয়ে ওঠে মানুষ। ভূকম্পনে দুলে উঠে সবকিছুই। অনেকেই বাসা বাড়ি থেকে নিচে নেমে আসেন।

রংপুর মহানগরীর গুপ্তপাড়ার মুদি দোকানদার খলিলুর রহমান জানান, তার পুরো দোকান দুলে উঠেছিল,।আরেকটু থাকলে সবকিছু নিচে পড়ে যেত। এভাবে ভূকম্পন তিনি এর আগে দেখেননি।

ওই দোকানের সামনের ক্রেতা ভুট্টু মিয়া জানালেন, দুলুনির মধ্যে আতঙ্কে তার হাত থেকে বিস্কুটের প্যাকেট পড়ে গেছে। খুবই ভয় পেয়েছিলেন তিনি বলে জানান।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার (২১ নভেম্বর)  সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে শুরু হয় এই ভূকম্পন। যার স্থায়ীত্ব ছিল বেশ কয়েক সেকেন্ড। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। যেটাকে মাঝারি মাত্রা বলা হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে নরসিংদীতে।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত দেশে ছয়টি ভূমিকম্প সংঘটিত হয়েছিল। দুই মাস পর ২১ শে নভেম্বর আবারো ভূকম্পন অনুভূত হলো। যার মাত্রা মাঝারি। অন্যদিকে ২০২৪ সালে দেশে ও আশেপাশে ৫৩টি ভূমিকম্প হয়। এছাড়াও ২০২৩ সালে ৪১টি এবং ২০১৭ সালে বাংলাদেশে ভূমিকম্প হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com