Print

SomoyKontho.com

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

মূলত ভারত ও আফগানিস্তানের বেশকিছু সংবাদমাধ্যম ইমরানের খানের মৃত্যু গুজব নিয়ে সংবাদ প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায়।

এরই মধ্যে তার তিন বোন অভিযোগ করেন, ভাইয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে ‘নৃশংস মারধরের’ শিকার হয়েছেন।

ইমরান খানের বোন নরীন খান, আলীমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা। এ সময়, তাদের ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ওপর পুলিশ হামলা চালিয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com