Print

SomoyKontho.com

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২৫ , ২:৪২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৮, ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চেয়ারপার্সন যেনো সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দোয়া মোনাজাত শেষে দোয়া চান তিনি।

মির্জা ফখরুল বলেন, গত দুইদিন ধরে খালেদা জিয়া আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। দেশের জন্য নির্যাতন, সংগ্রাম, কারাভোগ করেছেন। জনগণের কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব।

এদিকে, আজ শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড ও দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁকে হাসপাতালে আনা হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com