Print

SomoyKontho.com

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, সুস্থতা কামনায় দেশবাসীর প্রার্থনা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৯, ২০২৫ , ২:৩২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৯, ২০২৫, ২:৩২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দলটির স্থায়ী কমিটির সদস্যরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তবে, এখনও জ্ঞান রয়েছে তার, চিনতে পারছেন নেতাকর্মীদের। প্রয়োজন আরও উন্নত চিকিৎসার।

এদিকে, খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় দেশবাসী প্রার্থনা করছেন। সুস্থ হয়ে আবারও ফিরতে পারেন, সেই কামনা করছেন। দলটির পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় মসজিদে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষ পর্যায়ের নেতারাও দোয়া চেয়েছেন। অনেকেই তার দীর্ঘ ও আপোষহীন সংগ্রামের কথা তুলে ধরে সুস্থতায় দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

এমন সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। এক বিবৃতিতে তিনি নির্দেশ দিয়েছেন সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে। প্রধান উপদেষ্টার মানবিক ও সৌজন্যমূলক অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com